প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ১:১৫ পি.এম
আদমদিঘীতে ২ মাদক কারবারি গ্রেফতার

শিমুল হাসান,,আদমদিঘী (আদমদিঘী ) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত ১০ টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামে নিজ হেফাজতে মাদক রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো - নওগাঁর রানীনগেরর কাটারাশাহীন গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৩২) ও উপজেলার সিংগাহার গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রাব্বানী রাব্বি (৩৫)। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, শনিবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল