প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১:০১ পি.এম
আদমদিঘীতে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লা**শ উদ্ধার

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদিঘীতে থানা পুলিশ শফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সে আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রামে ইউনিয়নের দাঁড়িকুড়ি গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে বলে জানা গাছ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,২৮এপ্রিল মঙ্গলবার সকালে আদমদিঘী রেল স্টেশনে পাশে একটি পুকুরে এলাকাবাসী লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। একটি সূত্রে জানাগাছে ওই মৃত ব্যক্তি ২৪ বছর যাবজ্জীবন কারা ভোগ করে এক মাস পর্বে জেল থেকে ছাড়া পেয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানাযায়নি। পুলিশ বলছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার তার মৃত্যুর কারণ জানাযাবে। #
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল