প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:২১ পি.এম
আদমদিঘীতে জামায়াতের কর্মীর সভা অনুষ্ঠিত

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বাদ জোহর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন - উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, সহ: সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, মাওলানা গোলাম মোস্তফা, বায়তুলমাল মাওলানা ফেরদৌস রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন ইদ্রিস আলী, তালিমুল কোরআন মাওলানা রমজান আলী ও সদস্য মাওলানা এমদাদুল হক প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন জানান। কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। প্রতিশোধ পরায়ন হওয়া থেকে বিরত থাকতে হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল