প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:১১ পি.এম
আদমদিঘীতে গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘিতে ১০৫ গ্রাম গাঁজাসহ হারুন শাহ তাহের (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হারুন শাহ উপজেলার নশরতপুর ইউপির ধনতলা গ্রামের মৃত সিরাজের ছেলে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান। শুক্রবার দিবাগত রাতে ধৃত হারুন শাহ তাহের উপজেলার নশরতপুর ইউপির ধনতলা গ্রামের একটি মসজিদের সামনে রাস্তার উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদক আইনে একটি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।###
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল