প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ১:৫৩ পি.এম
আদমদিঘীতে ইয়াবাসহ গ্রেপ্তারঃ ১

শিমুল হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধির : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর শহরের স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগানের বাসিন্দা ও মহল্লার মৃত ইসমাইল হোসেনের ছেলে।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদক আইনে মামলা রুজু করে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল