আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে ৬৯ টি পুজা মন্ডবে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যে আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সমস্ত পূজা মণ্ডবে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। উৎসবকে কেন্দ্র করে প্রতিটি মন্দির ও প্যান্ডেল সাজানোর কাজ সম্পন্ন।
দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং ইতোমধ্যে পূজা মণ্ডব গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ষষ্ঠী উপলক্ষে দেবী দুর্গার ‘বোধন’ দিয়ে ছয় দিনব্যাপী এই উৎসব চলবে। আগামী বুধবার(২১ অক্টোবর) নিকটবর্তী নদী ও জলাশয়ে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ইতি মধ্যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ,বিভিন্ন গয়েন্দা সংস্থা সর্তক অবস্থান রয়েছে।
সিসিটিভি ক্যামেরা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা,ভক্তদের প্রতিমা দর্শনে পৃথক প্রবেশ পথ, জেনারেটর ব্যবস্থা সহ নানা পদক্ষেপ নিয়েছে মন্ডব কমিটি। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, উপজেলার ৬৯টি পুজা মন্ডবে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে সেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গা পুজা শান্তি শৃংখলা ও নির্বিগ্নে যেন হয় সে জন্য উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে রাজনৈতিক নের্তৃবৃন্দ,সুধীজন সহ জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতায় কামনা করছি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল