প্রতি বারের ছুটির ন্যায় এবারও এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার তুলে দিল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর প্রাক্কালে স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে একটি করে রঙিন বেলুন ও ঈদ কার্ড তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রিন্সিপাল হাবিবুর রহমান।
উপহার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-প্রিন্সিপাল মিজানুর রহমান রনি, স্কুলের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারী বৃন্দ।
স্কুলের এই ছোট হৃদয়স্পর্শী উপহার পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ছুটির সময় শিক্ষার্থীদের নিতে আসা অভিভাবকরাও স্কুলের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন অভিভাবক বলেন, এই উপহার হয়তো সামান্য, কিন্তু প্রতিটি ছোট শিক্ষার্থীর কাছে এটি অসামান্য। এর মাধ্যমে স্কুলের প্রতি শিশুদের টান এবং পড়াশোনার প্রতি ভক্তি বেড়ে যায়। আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠান সবসময় এমন সুন্দর ধারা বজায় রাখুক।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো তার ছাত্র-ছাত্রীরা। একটি ফুলের বাগান যেমন সঠিক পরিচর্যার কারণে সুন্দর হয়ে ওঠে, তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যদি ভালোভাবে নার্সিং করা যায়, তবেই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমরা শিক্ষার্থীদের কেবল পাঠদান নয়, তাদের মানসিক বিকাশের দিকেও লক্ষ্য রাখি।
উপহার বিতরণ শেষে প্রিন্সিপাল ও শিক্ষক মণ্ডলী সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল