বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য এবং গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গেøারী) হৃদরোগ (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছেন। প্রায় ১১দিন হাসপাতালে থাকার পর ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে। রবিবার জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন তাকে (মুসা) শহরের ফুলবাড়ি টিলা মসজিদ সংলগ্ন বাসায় দেখতে যান। এ সময় তিনি (নতুন) অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র সাথে বেশ কিছু সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। বিএনপি নেতা এনামুল হক নতুন এর সঙ্গে ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহাব্বত আলী, জাতীয়তাবাদী প্রযুক্তিদল গাবতলী পৌর শাখা'র সাধারণ সম্পাদক সুমন মিয়া।