প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৫:৪৫ এ.এম
অসুস্থ আবু মুসাকে দেখতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সদস্য অসুস্থ মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী)কে দেখতে তার বাসায় গিয়েছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ (৭১ টিভি) এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যা রাতে বগুড়া মহানগরের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ ফুলবাড়ির বাসায় গিয়ে সাংবাদিক আবু মুসা'র শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, যে কোন সময় যে কোনো বিষয়ে সাংবাদিক ইউনিয়ন ও বগুড়া প্রেসক্লাব অসুস্থ আবু মুসার পাশে আছে এবং থাকবে। সাংবাদিক নেতা এসএম আবু সাঈদ এর সাথে ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সদস্য কবি প্রতীক ওমর (দৈনিক মানবজমিন), সাংবাদিক ইউনিয়ন ও বগুড়া প্রেসক্লাবের সদস্য আব্দুল মজিদ (আমাদের সময়)সহ অন্যন্যরা।
উল্লেখ্য,
আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস ৯ দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা। অস্ত্র পাচার করার শরীরের বিভিন্ন জায়গা এখনো তার বেশ ক্ষত রয়েছে। তবে পরিপূর্ণ এখনও সুস্থ নয় সাংবাদিক আবু মুসা।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন "নাগরিকদের জন্য আমরা" এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তিনি। আবু মুসার দ্রুত সুস্থ হওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল