প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ২:১৩ পি.এম
অল্পের জন্য রক্ষা পেলেন ইউপি চেয়ারম্যান

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি পূর্ব ঢাকারোডে আওয়ামীলীগ অফিসের সামনে পেট্রল বোমা নিক্ষেপ সারাদেশে বিএনপি ও সমমনা দলের ডাকা তৃতীয় দফা অবরোধের ১ম দিনগত রাতে বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তরা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল
বিস্ফোরন ও পেট্রল বোমা নিক্ষেপ করেছে। এতে অফিসের চেয়ার পুড়ে ও ভাংচুর করা। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু। গত বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস অগুন নিয়ন্ত্রন করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল, বিষ্ফোরিত ককটেলের কাঁচের টুকরা ও ভাঙ্গা চেয়ার জব্দ করেছেন। পুলিশ বৃহম্পতিবার বিকেল ৫টায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ককে রুহুল আমিনকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, ৮ নভেম্বর বুধবার রাত সাড়ে ১১টায় আদমদীঘির পুর্ব ঢাকারোডে আওয়ামীলীগ অফিসে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলুসহ নেতৃবর্গ
অবস্থান করছিল। এসময় ৩/৪টি মোটরসাইকেল যোগে ৮/৯ জনের দুর্বত্ত এসে অফিস লক্ষ করে পরপর ২ টি ককটেল ও পেট্রল বোমা নিক্ষেপ করে। এসময় পেট্রল বোমায় চারিদিকে আগুন ছড়িয়ে গেরে অল্পের জন্য রক্ষা পায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলুসহ নেতৃবর্গ। ককটেল বিস্ফোরণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অফিসের সামনে রাখা ৪/৫টি চেয়ার ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন জালিয়ে ত্রাসের সৃষ্টি করে দুর্বত্তরা সান্তাহারের অভিমুখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। রাতেই আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকেরা আদমদীঘি উপজেলায় তাদের কর্মসুচী সফল করতে না পেরে রাতের অন্ধকারে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে এলাকায় আতংক ছড়ায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল, বিষ্ফোরিত ককটেলের কাঁচের টুকরা ও কয়েকটি ভাংচুর করা চেয়ার জব্দ করা হয়েছে।
পরদিন ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ৫৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আদমদিঘী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল